ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ সকাল

Link Copied!

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইটের ওঠানামা স্থগিত থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইট দুটিতে বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে। ফ্লাইট দুটির পুনর্নির্ধারিত সময়সূচি কিংবা পরবর্তী হালনাগাদ তথ্য আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এদিকে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় অফিসে যোগাযোগ করতে পারবেন। নতুন তথ্য পাওয়া গেলে তা বিমানের অফিশিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাগেরহাটে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

সোনাগাজীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল, জরিমানা লাখ টাকা

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত

রূপপুরের দুই ইউনিট চালু হলে গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

Grab the vivo Y32 and Win Exclusive Gifts

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন কলোনিতে বিপর্যয়, কমছে চিনস্ট্র্যাপের সংখ্যা

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দিনাজপুরে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত