ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ১২:০১ বিকাল

Link Copied!

ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের রাতে জমজমাট হয়ে উঠেছিল বরিশাল নগরীর পোর্টরোড মাছবাজার ও গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের ইলিশের বাজার। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই দুই বাজারে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বাজারজুড়ে ছিল রুপালি ইলিশের সমারোহ। পছন্দের মাছ কিনতে দরদাম নিয়ে ব্যস্ত ছিলেন নারী-পুরুষ ক্রেতারা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কেনাবেচা গভীর রাত পর্যন্ত চলে। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহূর্তে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় আগের তুলনায় দাম কিছুটা কমে আসে। ২২ দিন ইলিশ পাওয়া যাবে না-এমন ধারণা থেকে অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় বেশি মাছ কিনে রাখেন।

দুই বাজারে ইলিশের দামও প্রায় একই ছিল। খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, চার পিসে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। দুই পিসে এক কেজি ইলিশের দাম ছিল ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। আর এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।

বিক্রেতারা বলেন, নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো ইলিশ কিনতে ক্রেতাদের চাপ বেড়ে যায়। কেউ পরিবারের জন্য, কেউ স্বজনদের জন্য, আবার কেউ সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে ইলিশ কিনেছেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বাজারগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

পোর্ট রোড মাছবাজারের ক্রেতা মাহাতাব উদ্দিন বলেন, ২২ দিন বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে না। তাই তিনি একসঙ্গে পাঁচ কেজি ইলিশ কিনেছেন। তাঁর ভাষ্য, বিক্রির শেষ দিন হওয়ায় দামও তুলনামূলক কম ছিল।

এদিকে মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বরিশাল বিভাগের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদী ও মাছের বাজারগুলোতে অভিযান জোরদার করা হবে বলেও সভায় জানানো হয়।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়