ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসাই মাদকনির্ভরশীলদের সুস্থতার চাবিকাঠি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৫, ১:৩৩ বিকাল

Link Copied!

সঠিক চিকিৎসা ও পরিচর্যার মধ্য দিয়ে একজন মাদকনির্ভরশীল ব্যক্তি সুস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। দীর্ঘমেয়াদি চিকিৎসা মাদকনির্ভরশীলদের চিকিৎসায় সহায়ক ভুমিকা পালন করে। বিভিন্ন দেশে মাদকনির্ভশীলদের চিকিৎসায় একাধিক পদ্ধতি প্রচলিত আছে বা অনুসরণ করে থাকে। তবে দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি মাদকনির্ভরশীলদের সুস্থতায় কার্যকরী ভুমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত কেন্দ্রে চিকিৎসারত ক্লায়েন্টদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাদকনির্ভরশীলতা একটি জটিল পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ, যা বার বার হতে পারে। অর্থাৎ একজন মাদক নির্ভরশীল ব্যক্তি চিকিৎসা গ্রহণের পরও একাধিকবার মাদক গ্রহণ করতে পারে। ডায়াবেটিস বা হৃদরোগের মত মাদকনির্ভশীল ব্যক্তিদের সারাজীবন কিছু বিধিনিষেধ বা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হয়। এর ব্যত্যয় ঘটলে পুনরায় মাদক গ্রহণ শুরু করে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর সানজিদা জামান ও নুসরাত জাহান রিয়াসহ প্রায় ২৭টি চিকিৎসারত পরিবারের সদস্য।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ব্যক্তি, পরিবার ও দেশকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা প্রদান করে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট