ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ৪:০৯ বিকাল

Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার।

আহত যাত্রী হারুনুর রশিদ জানান, তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রিজার্ভ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ভ্যানের সামনের চাকা উঠে গিয়ে সেটি উল্টে যায়। এতে ভ্যানচালক সড়কের ডান পাশে ছিটকে পড়ে যান এবং তিনি নিজে বাম পাশে পড়েন।

এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি