ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

থানচিতে পাহাড়ি সড়কে জিপ উল্টে নিহত ১, আহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ সকাল

Link Copied!

বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়কে জিপ উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় থানচি উপজেলার তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে লেমনপাড়া থেকে থানচির দিকে যাচ্ছিল জিপটি। তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় পৌঁছালে পাহাড়ি সড়কের উঁচু অংশে চালক নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দেরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। জিপে থাকা আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওয়াবুল ইসলাম খন্দকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত