ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ৪:১২ বিকাল

Link Copied!

তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।

ইএমএসসির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৬ দশমিক ১ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের পূর্বাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

যদিও ভূমিকম্পের মাত্রার বিষয়ে তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ বলেছে, পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ৪৩ কিলোমিটার পূর্বে। দোগানিয়ল শহর থেকে ২০ কিলোমিটার দূরের মালাতিয়ায় ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে