ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢামেকের অভিযানে অবৈধ ২১ হুইলচেয়ার জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মে ২০২৫, ৪:৩৫ বিকাল

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৭ মে) বিকালে ঢামেক হাসপাতালের পরিচালকের নির্দেশনায় উপ-পরিচালকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা বিকালের দিকে হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করেছি। এই অভিযান আমাদের নিয়মিত। তবে আজকে চোখের সামনে এতগুলো হুইল চেয়ার পেলাম। যেগুলো বহিরাগতরা এনেছে। আমরা জব্দ করার আগেই তারা পালিয়ে যান।’

ডা. আশরাফুল আরও বলেন ‘পুলিশের কাজটা আমরা করেছি। পরিচালকের নির্দেশনায় আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকি।’

ঢামেকের এই উপ-পরিচালক আরও জানান, মেডিকেল রিপ্রেজেনটেটিভদেরও হাসপাতালে প্রবেশ সীমাবদ্ধ করা হয়েছে।

রাতারাতি এই অনিয়মগুলো প্রতিরোধ করা সম্ভব না হলে চেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডা. আশরাফুল।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা