ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢাকা সিটিতে টিকা সম্পন্ন হলেই নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ৩:২১ বিকাল

Link Copied!

রাজধানীর দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান সম্পন্ন করা গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করছে। বিশেষ করে ঢাকার দুই সিটিতে কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে তিনি বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে, তবে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই।

এর আগে চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। আজ থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলার এই টিকাদান কার্যক্রম।

ঢাকার দুই সিটিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি প্রায় ১২ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগামী ২০ এপ্রিল সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে