ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৫, ৪:২০ বিকাল

Link Copied!

চট্টগ্রামের পর এবার যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কমলাপুরস্থ রেলওয়ে রেস্ট হাউজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়। এর ধারাবাহিকতায় হাসপাতালসমূহ পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

ইতোমধ্যে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একীভূত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। নতুন করে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত বাস্তবায়নে ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় জানানো হয়, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য হাসপাতালও ধাপে ধাপে যৌথ ব্যবস্থাপনায় আনা হবে। এতে রেল কর্মচারী ও তাদের পরিবার ছাড়াও সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

ত্রিপক্ষীয় বৈঠকে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তাঁরা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট