ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ দুর্ঘটনায় ২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৫ বিকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক সুজন (৩৭) এবং তার হেলপার ইছারুল (২৫)। সুজন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর রহমানের ছেলে। নিহত হেলপার ইছারুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক সুজন নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইছারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতদের মরদেহ দুইটি হাইওয়ে থানায় রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানায় রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট