ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকার প্রধান সড়কে চলবে না রিকশা: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ১:০২ বিকাল

Link Copied!

রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রিকশা চলাচল নিয়ে এরই মধ্যে আইন করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করা হবে।

তিনি জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই সিট ও চার সিটের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা রাজধানীতে চলাচল করতে পারবে না এবং এসব যান নিবন্ধনের আওতায়ও আনা হবে না।

মীর শাহে আলম বলেন, ছয় সিটের ই-রিকশাগুলো রাজধানীর বাইরে বিভিন্ন শহর ও অঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম