ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় প্রথমবারের মতো নকশাভিত্তিক ই-রিকশার পাইলট উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ২:০৪ বিকাল

Link Copied!

রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে ই-রিকশার পাইলট কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের জি ব্লক মেইন রোডে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা জানান, নতুন নকশার ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় স্থিতিশীল এবং দুর্ঘটনা কমাতে উন্নত ব্রেকিং সিস্টেম সংযুক্ত। পাইলট পর্যায়ে সড়কে চালিয়ে ব্রেক, ব্যাটারি নিরাপত্তা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম ও চালকের দক্ষতা যাচাই করা হবে।

ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, “পাইলট পর্যায়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা মান সন্তোষজনক প্রমাণিত হলে ধাপে ধাপে নগর পরিবহনে সম্প্রসারণ করা হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা