ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫২ বিকাল

Link Copied!

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধ্ব এ নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় জানা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?