ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় ঘন কুয়াশার মধ্যে তিন বাস ও ভ্যানের সংঘর্ষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ বিকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস এবং এক কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে হাঁসাড়া হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আহতদের অবস্থা গুরুতর নয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়া হলে চলাচল স্বাভাবিক হয়।

ওসি এটিএম মাহমুদুল হক আরও জানান, ঘন কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অতিরিক্ত সতর্কতার অভাব এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ। তিনি দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে অতিরিক্ত সাবধানী হয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা