ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ বিকাল

Link Copied!

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি সদর হাসপাতালে ২৪ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭০৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি