ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ৫:০৫ বিকাল

Link Copied!

এডিস মশাবাহিত ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মৃত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুটির বয়স দুই বছর। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার ধামরাই এলাকায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯ জন ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন এবং খুলনায় ৪ জন রয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫০৪ জন পুরুষ ও ৩০৫ জন নারী। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন। ঢাকা মহানগরের বাইরে আক্রান্তের সংখ্যা ১১৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি