
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রোববার (২৩ নভেম্বর) বিকেলে পাঠানো দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে-এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। অন্যদিকে মোট রোগী শনাক্ত হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন।
ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় থাকায় বিশেষজ্ঞরা সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।