ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৪:১২ বিকাল

Link Copied!

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন তিনজনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ সময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে চারজন এবং রংপুর বিভাগে ছয়জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮৬ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে নিহত ১৭, বাস্তুচ্যুত ৩ হাজার

ADB Warns Public Against Fraudulent Loan Scams in Bangladesh

Mulching Technology in Agriculture: VAT Support Can Reduce Farmers’ Costs and Boost Productivity

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

কৃষিতে মালচিং পেপারে ভ্যাট কমানোর দাবি, উৎপাদন খরচ কমে লাভবান হবেন কৃষক

‘এভিয়েশন খাতকে সমৃদ্ধ না করলে দেশ কখনোই উন্নত হবে না’

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

সরবরাহ শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার

কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু মাঝারি

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার পরিকল্পিত প্রয়োগ জরুরি