ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২১ জন আক্রান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৪, ১২:৪৪ বিকাল

Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৫ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ১৯ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৬১২ জন ও নারী ১০৬৪ জন।

Facebook Comments Box

আরও পড়ুন