ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৫, ৬:৩৫ বিকাল

Link Copied!

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩২ জনই ঢাকার বাইরের।

বরিশাল বিভাগে নতুন করে ভর্তি হয়েছে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারের পরিসংখ্যানে বলা হয়, চলতি মাসের প্রথম চার দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮৫ জন, আর মারা গেছে ৩ জন। এর আগে গত জুলাই মাসে মৃত্যু হয়েছে ৪১ জনের, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন মারা যায় জুন মাসে। এছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

অন্যদিকে গত জুলাই মাসে সরকারি হিসাবে রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪। রোগীর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ।

এছাড়া জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং জুনে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট