ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডাই-ইথাইল গ্লাইকল মেশানো সিরাপে ২০ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ বিকাল

Link Copied!

ভারতের বিভিন্ন রাজ্যে বিষাক্ত কাশির সিরাপ খেয়ে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘স্রেসান ফার্মা’-এর মালিক রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে চেন্নাই থেকে তাকে মধ্যপ্রদেশ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

মধ্যপ্রদেশে সাম্প্রতিক সময়ে ২০ শিশুর মৃত্যুতে তদন্ত শুরু হওয়ার পর পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই ওষুধ খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার তথ্য পাওয়া যায়। অভিযোগ অনুসারে, শিশুদের দেওয়া ‘কোল্ডরিফ’ নামের সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাই-ইথাইল গ্লাইকল (ডিইজি) ছিল, যা কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

তদন্তে দেখা গেছে, স্রেসান ফার্মা অনুমোদিত সীমার চেয়ে শতগুণ বেশি ডিইজি মিশিয়ে সিরাপ তৈরি করছিল এবং তাদের জিএমপি লাইসেন্সও ছিল না। প্রতিষ্ঠানের কারখানায় ডিইজি-এর খালি কৌটোও পাওয়া গেছে।

ঘটনার পর ভারতের ৯টি রাজ্যে কোল্ডরিফ সিরাপ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, যে চিকিৎসকের প্রেসক্রিপশনের মাধ্যমে শিশুরা এই ওষুধ খেয়েছে, সেই চিকিৎসককেও গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোকে বিশদ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট