ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ৩:০৬ বিকাল

Link Copied!

দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে জাতীয় কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ জুলাই) রাতে রাজধানীর গুলশান ক্লাবে ‘ঢাকায় স্মাইল এশিয়ার ৮ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ উপলক্ষে আয়োজিত গালা ডিনারে তিনি এ ঘোষণা দেন।

সরকারি কর্মচারী হাসপাতালের উদ্যোগে স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক পিএলসি এবং সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক কর্মসূচির আওতায় ৬৯ জন ঠোঁটকাটা ও তালুকাটা শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জন্মগতভাবে ঠোঁটকাটা বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মানো শিশুদের কষ্ট যে কাউকে আবেগাপ্লুত করে। তবে অভিজ্ঞ সার্জন, অ্যানেসথেসিওলজিস্ট ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় এসব শিশুর মুখে আবারও হাসি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা আবার বাংলাদেশে এলে সরকার এ উদ্যোগকে জাতীয় কর্মসূচিতে পরিণত করবে, যাতে আরও বৃহৎ পরিসরে দেশের মানুষ এ সেবা পেতে পারে।

অনুষ্ঠানে দেশের চিকিৎসকদের দক্ষতারও প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেশীয় চিকিৎসকদের উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে ত্বক পৌঁছে দিয়ে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যাকবলিত ১১ জেলায় ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এবং সাপের কামড়ে আক্রান্ত মানুষের চিকিৎসায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং চর্মরোগের ওষুধ সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকারসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট, থেরাপিস্ট ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত