ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৬, ১২:০২ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ভাষানী (২৮) কে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন, মো. আহসান হাবিব (৩৫) মারা যান।

নিহত মো. ভাষানীর বাড়ি সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকায়। তিনি মো. এনতাজ আলীর ছেলে। অপর নিহত মো. আহসান হাবিব দিনাজপুর জেলার সেতাবগঞ্জের মেরাগাছী এলাকায় বসবাস করতেন এবং তিনি শফিকুল ইসলামের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. আব্দুস সামাদ (৬২), পিতা মৃত কোরবান আলী, সালন্দর শিংপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর মোড় এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি মাহেন্দ্রের মুখোমুখি ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুই নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট