ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ট্রাম্পের ভিসা নীতিতে বড় ধাক্কা খেল ভারত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ সকাল

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ভারতীয় তরুণদের বড় ধাক্কা দিয়েছে। এইচ-১বি ভিসার ফি দেড় হাজার ডলার থেকে এক লাফে এক লাখ ডলারে উন্নীত করায় বিপাকে পড়েছে দেশটির আইটি খাত ও দক্ষ কর্মীরা।

এ ভিসার মাধ্যমেই এতদিন ভারতীয়রা যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার সুযোগ পেতেন। মার্কিন আইটি কোম্পানিগুলো তাদের নিয়োগে সবচেয়ে বেশি নির্ভর করত ভারতীয়দের ওপর। ২০২৪ সালেও মোট এইচ-১বি ভিসার ৭০ শতাংশ গিয়েছিল ভারতীয় নাগরিকদের হাতে।

কিন্তু ফি বাড়ায় প্রতিষ্ঠানগুলো এখন খরচ বাঁচাতে স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে চাইছে। এতে যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা লাখো ভারতীয় তরুণ-তরুণীর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।

ভারতের অর্থনীতি দ্রুত এগোলেও কর্মসংস্থানে পিছিয়ে পড়ায় অনেক তরুণ বিদেশমুখী হচ্ছেন। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিদেশে গেছেন তিন গুণেরও বেশি দক্ষ কর্মী। কিন্তু নতুন ভিসা নীতি সেই পথ কার্যত বন্ধ করে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এতে ভারতীয় আইটি ও স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্থানীয় কর্মীদের জন্য সুযোগ বাড়াতে চাইলেও ভারতীয় তরুণদের কাছে “আমেরিকান ড্রিম” এখন এক নিষ্ঠুর রসিকতায় পরিণত হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত