ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ৪:৪৫ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কর্মচারী ছিলেন।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন