ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে ও পিকআপচালক নুর নবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে চালকের সহকারী রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ঢাকার মিরপুর-১ এলাকার সেলিমের ছেলে সুজন (২৬)।

আহত জহিরুল ইসলাম (৪০) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীণদর এলাকার আফছার আলী মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে কালিয়া ঘোনারচালা বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত