ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় নৈশপ্রহরীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অক্টোবর ২০২৪, ২:৩০ বিকাল

Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত পৌনে আটটার সময় সখীপুর-গোড়াই সড়কের সখীপুর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মজনু মিয়া (৫৭) সখীপুর ডাচ-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্ধ্যায় নৈশপ্রহরীর কাজে যোগদানের জন্য বাড়ি থেকে ব্যাংকে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মজনু মিয়া সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের (প্রতিমা বংকী) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত তুফান আলীর ছেলে।

সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আরজিনা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি কিছুক্ষণ আগেই শুনেছি সড়ক দুর্ঘটনায় মজনু মিয়া মারা গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা