ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: উপদেষ্টা ফারুক ই আজম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

টাইফয়েড ভ্যাকসিনের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে শিশুরা এ টিকা গ্রহণে আগ্রহী হয় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। তিনি বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিকা নেওয়া অত্যন্ত জরুরি। যেকোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে আগে প্রতিরোধই উত্তম।”

রোববার (১২ অক্টোবর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, “টাইফয়েড রোগের প্রধান বাহক দূষিত পানি। একবার আক্রান্ত হলে শিশুর স্বাস্থ্য ভঙ্গুর হয়ে যায়, চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং নানা শারীরিক জটিলতা তৈরি করে। একবার টিকা নেওয়া হলে শিশু সারা জীবনের জন্য সুরক্ষিত থাকে। সরকার দেশব্যাপী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “প্রতিটি শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।” পরে তিনি বরিশাল জিলা স্কুলেও টাইফয়েড ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুস সালাম, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সমাজ সেবার পরিচালক শাহ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো দেশব্যাপী টাইফয়েড টিকাদান শুরু হয়েছে। এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।

ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মসূচি সফল হলে দেশে টাইফয়েড জ্বরে শিশুর আক্রান্ত ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট