ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১১:৪৭ সকাল

Link Copied!

ঝালকাঠিতে বাসের চাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে পৌর শহরের বিকনা নতুন স্টুডিয়াম রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি নৈকাঠি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি সাইকেল চালিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু