ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৫, ২:৫২ বিকাল

Link Copied!

ঝালকাঠিতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকালে হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তাপস কুমার শীল, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ।

এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জেলা সিভিল সার্জন অফিস এ কর্মসূচির আয়োজন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে একটি বড় অগ্রগতি অর্জিত হবে। শিশুদের সহজে টিকা নিশ্চিত করতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও টিকাদান কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট