ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, মোটরসাইকেলেই মৃত্যু ১০৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬, ৩:১৫ বিকাল

Link Copied!

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত ও ৫৩৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ১১ আগস্ট স্বাক্ষরিত প্রতিবেদনটি ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। জুলাইয়ে এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন, ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন, বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানায়, জুলাইয়ের সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ১৪২টি ট্রাক বা কাভার্ডভ্যান, ১২৪টি মোটরসাইকেল, ১০৬টি বাস বা মিনিবাস এবং ৫৭টি সিএনজিচালিত অটোরিকশা।

যানবাহনভিত্তিক হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, সিএনজিচালিত অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানিয়েছে, সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে মাসিক ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত