ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জানুয়ারিতে তিন পথে ৫৯৭ দুর্ঘটনা: নিহত ৫৮৬, আহত ১,২৩৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ বিকাল

Link Copied!

দেশজুড়ে চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১ হাজার ২৩৮ জন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। নিহতদের ৪০.৮৪ শতাংশ এবং আহতদের ১০.৯৬ শতাংশ এই খাতের।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী ও শিশু। নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশাজীবীর মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।

মোট ঘটনার ৪৮.৩৬ শতাংশ গাড়ি চাপা, ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা। অধিকাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে (৪২.৫৭ শতাংশ) ঘটেছে।

সংগঠনের পর্যবেক্ষণে বলা হয়েছে, সড়ক পরিবহন খাতে নীতি ও কৌশলগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, উল্টোপথে চলাচল ও বিশ্রামহীন ড্রাইভিং দুর্ঘটনার প্রধান কারণ।

দুর্ঘটনা প্রতিরোধে উন্নত বিশ্বের নীতি অনুসরণ, দক্ষ চালক তৈরি, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস সনদ প্রদান, সিসি ক্যামেরাভিত্তিক আইন প্রয়োগ, জাতীয় মহাসড়কে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণ, নিয়মিত রোড সেফটি অডিট এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের সুপারিশ করেছে সংগঠনটি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট