ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১০:১৩ সকাল

Link Copied!

দেশে অসংক্রামক রোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্য উন্নয়ন (হেলথ প্রমোশন), গবেষণা ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে হেলথ প্রমোশন বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসংক্রামক রোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য উন্নয়নভিত্তিক উদ্যোগকে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত অংশীদারিত্ব প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের সমন্বয় একটি স্বাস্থ্যবান, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে হেলথ প্রমোশন, গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে এসইউবি ও ডাব্লিউবিবি ট্রাস্ট।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ভিসি প্রফেসর ডা. মো: আক্তার হোসেন খান, রেজিস্টার ডা. আহমেদ হোসেন, এডিশনাল রেজিস্টার ফারহানা শারমিন এবং ইউনির্ভাসিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার এবং কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর মো: শাওন মিয়া এবং স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি) বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য উন্নয়ন একটি ধারাবাহিক ও সমন্বিত প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সামাজিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের সমন্বয় তরুণদের দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের অংশীদারিত্ব দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!