ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৪ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম দর্শনা থানার মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল বেলাল জানান, সকালে হাওয়া বেগম আলুকদিয়া বাজারে রাস্তার পাশে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানের চালককে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘ঘাতক পিকআপভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

Facebook Comments Box

আরও পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু