
চীনের প্রযুক্তিনগরী হাংচৌর রাস্তায় প্রথমবারের মতো দায়িত্ব পালন শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত রোবট ট্রাফিক পুলিশ। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘হাংসিং-১’ রোবট চেচিয়াং প্রদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছে।
হাংচৌ ট্রাফিক পুলিশ ট্যাকটিক্যাল ইউনিটের তৈরি এই রোবটের মধ্যে রয়েছে উচ্চমানের ক্যামেরা ও সেন্সর। এটি ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে পারে এবং ইন্টেলিজেন্ট ভয়েস সিস্টেমের মাধ্যমে পথচারী ও যানবাহনকে নিয়ম মানার পরামর্শ দেয়।
এক মোটরসাইকেল চালক জানান, “রোবটটির সংকেত পেলেও আমরা থেমে যাই। এতে পুলিশের চাপ অনেক কমে।”
রোবটটি কেবল ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তই করছে না, বরং সিগন্যাল লাইটের সঙ্গে সমন্বয় করে মানব পুলিশকে ট্রাফিক নির্দেশনা ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে।
সূত্র: সিএমজি