ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চামটা চরপাড়ে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ সকাল

Link Copied!

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লব বাড়ৈসহ তিনজন একটি মোটরসাইকেলে করে জলিরপাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইটভর্তি একটি ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত হন এবং অপর দুইজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট