ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাদে ভয়াবহ বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৪, ১১:০৩ সকাল

Link Copied!

চাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ তিবেস্তিতে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। তিবেস্তি প্রদেশের গভর্নর মাহামাত তোচি চিদি বলেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার পর্যন্ত অব্যাহত থাকায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রদেশটিতে বন্যায় ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির সামাজিক কর্মকাণ্ড, জাতীয় সংহতি ও মানবিক বিষয়ক মন্ত্রী ফাতিম বুকার কোসেই বলেছেন, বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে চাদে বন্যা দেখা দিয়েছে, যা এরই মধ্যে ২ লাখ ৪৫ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।

সংস্থাটি গত সপ্তাহে জানায়, মুষলধারে বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় দেশটিতে এরই মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের