ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, আহত বন্ধু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ১০:২২ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাকচাপায় আবির রহমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু আবু তালহা।

সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

নিহত আবির রাজশাহী জেলার কাটাখালি পৌর এলাকার শ্যামপুর গ্রামের মো. সুজনের ছেলে। বর্তমানে তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগে ভাড়া বাসায় থাকতেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এর ওসি মো. একরামুল হোসাইন জানান, আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।

আহত আবু তালহাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স