ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরে লরিচাপায় ঢাকা কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ সকাল

Link Copied!

মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসছিলেন রনি ও জিপু। পথে গজারিয়া এলাকার পাখির মোড় সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিচাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আহত জিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার পালগিরি গ্রামে জানাজা শেষে শিক্ষার্থীদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তানভীর হোসেন রনি গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু।

তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই।

নিহতদের স্বজন মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসছিলেন রনি ও জিপু। পথে গজারিয়া এলাকার পাখির মোড় সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিচাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আহত জিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?