ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মে ২০২৪, ৫:৫৪ বিকাল

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হন আরো ২ জন। নিহত ২ জনই সিএনজি অটোরিকশার যাত্রী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীস্থ মির্জাপুর ইউনিয়নের মইগ্যারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্শার ২ যাত্রী আবদুল মোতালেব (৭০) ও মো. নুরুল আবছার (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেছেন।

হাইওয়ে থানার ওসি মো. মফিজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজনরা এলে একজনের মরদেহ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন