ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদারীপুরে এনজিও কর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১২:৪২ বিকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদারীপুরে মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী সুমন সরদার (৩১) নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুমন সরদার শরিয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে এবং শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির রাজৈর শাখায় ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে সুমন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রাজৈরে আসছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলালায় ঘন কুয়াশার কারণে পেছন থেকে যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সুমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ঘাতক গাড়িটিকে এখনও উদ্ধার বা শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এসে লাশ গ্রহণ করলে তা তাদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা