ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৬, ১০:২৫ সকাল

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বেলুন অপসারণের পর পুনরায় স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ন্ত একগুচ্ছ গ্যাস বেলুন মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে নিরাপত্তাজনিত কারণে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি ট্রেন লাইনে থেমে যায়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে মেট্রোরেলের বিদ্যুৎ লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ার পর তা অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

তিনি জানান, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় এবং মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত