ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাড়ি বিক্রির পর মালিকানা বদল না করায় ৩৮ হাজার পুরোনো মালিককে সমন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৬, ৪:২৯ বিকাল

Link Copied!

গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পরও মালিকানা পরিবর্তন না করায় প্রায় ৩৮ হাজার নিবন্ধিত যানবাহনের মালিকের বিরুদ্ধে সমন নোটিশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও বিভাগের লেক রোডে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু ছিল। মঙ্গলবার আরও চারটি ইন্টারসেকশনে এ প্রযুক্তি যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা কার্যক্রম পরিচালনা করছে। এসব ক্যামেরার মাধ্যমে এখন পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৫০০টি মামলা করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করায় প্রায় ৩৮ হাজার পুরোনো মালিকের বিরুদ্ধে সমন নোটিশ জারি করা হয়েছে। এআই ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে শুধু মোবাইলে বার্তা পাঠানো হয় না, নিবন্ধিত মালিকের ঠিকানায় ডাকযোগেও প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত দুটি নম্বর থেকে এসএমএস পাঠানো এবং ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, প্রতিটি মামলার জরিমানার পরিমাণ ভিন্ন হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে। রাজধানীর আরও গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পর্যায়ক্রমে এআই ক্যামেরা স্থাপনের কাজও চলমান রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত