ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গাজীপুরে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৬, ২:৫০ বিকাল

Link Copied!

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া শিশুরা হলো গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তিনি আরও বলেন, বর্তমানে হামে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও রোগীর চাপ ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন শিশু ভর্তি হয়েছে, ১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে মোট ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও এনআইসিইউ সুবিধা নেই। এছাড়া রোগীদের বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ সামলাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট