ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ সকাল

Link Copied!

গাজীপুরের ভবানীপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস (নাম অনুযায়ী) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ভোলার চরফ্যাশন উপজেলার নুরুবাদ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত এনএজেড পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর বাজার পার হওয়ার পর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে সেটি আব্দুল কুদ্দুসকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স