ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ৪:২৯ বিকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক যুবক রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহাসিন আলী (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দিনাজপুরগামী ‘রামসাগর এক্সপ্রেস’ নামের একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট