
গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা আল হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।