ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ২:৩৩ বিকাল

Link Copied!

গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাইবান্ধা-সাঘাটা সড়কের পেয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সাবেক সেনা সদস্য আজাদুল ইসলাম সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাঘাটা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে রাস্তার উপরে পড়েন। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য আজাদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি ২ জনকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা