ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. মতামত

গরমে শিশু ও বয়োঃবৃদ্ধের যত্ন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ এপ্রিল ২০২৪, ৭:১৪ সকাল

Link Copied!

অতিরিক্ত তাপ দাহে শিশু এবং বুড়ো সকলেরই কমন কোল্ড, ডায়রিয়া, টাইফয়েড, হিট স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনা আছে। সেজন্য জরুরী প্রয়োজন ছাড়া দিনের বেলায় প্রখর রোদে বের হবেন না। বের হলেও সঙ্গে প্রয়োজনীয় সাপোর্ট যেমন ছাতা,পানীয় জল নেবেন। ফুটপাত এবং হোটেলের খাবার এড়িয়ে চলুন। ফুটপাতে শরবতসহ যেকোন পানীয় খাবেন না।

গায়ে ভারী/রঙিন পোশাক পরিধান না করে হালকা বর্ণের বা সাদা কাপড়ের পাতলা হাফ স্লিপ পোশাক পরিধান করে বের হোন।

ঘরে থাকা কালীন যত্ন
১.দিনে ২বার গোসল বা একবার গোসল ও ২ বার গা মুছে নিন। শিশুদের ও তাই করান।

২.ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখার স্বার্থে জানালা খোলা রেখে আধ মোচড়ানো ভেজা কাপড় টাঙিয়ে দিন।

৩.বারে বারে জল নিজে পান করুন এবং শিশু /বয়োবৃদ্ধদের পর্যাপ্ত পানীয় নিশ্চিত করুন।

৪.শিশুদের খাবার প্রতি বেলারটা প্রতি বেলায় তৈরি করুন। ফ্রিজের খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে ভালো করে ফুটিয়ে পরিবেশন করুন।

৫.কোন কারণে ডায়রিয়া হয়ে গেলে চিকিৎসকের কাছে যাবর পূর্বেই ORS নিয়ম মত বানিয়ে বারে বারে খাওয়ান।

৬. পার্কে গেলে সন্ধ্যার সময়ে যান এবং পাতলা পোশাক ও সঙ্গে পানীয় জল নিন।

উচিত/অনুচিত
১. ঘর্মাক্ত শরীরে গোসল দেবেন না। ঘাম শুকানোর পর হালকা ফ্যানের নীচে বসার পর স্নানে যাওয়া উচিত।

২. বাহিরে বা বাহির থেকে এসে আইসক্রিম বা ঠান্ডা পানীয় জল এড়িয়ে চলুন। গরমে গরম পানীয় কিম্বা সাধারণ তাপমাত্রার পানীয় পান করা উচিত।

৩. জরুরী প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলুন। গেলেও ভালো মানের যান যেমন শীতাতপ নিয়ন্ত্রিত যানে চড়ুন।

৪. এসি রুম হলে রুম টেম্পারেচার ২৪-২৬ এ রাখুন। ঘরে নবজাতক থাকলেও একই নিয়ম মেনে চলুন।

ডা: সুশান্ত বড়ুয়া : শিশু রোগ বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য বিশ্লেষক।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত