ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৬, ৩:৪৯ বিকাল

Link Copied!

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চন্দন দাস খিলক্ষেত কুর্মিটোলা স্কুলের পেছনে একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং খিলক্ষেত রেলগেট এলাকায় মাছ বিক্রি করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগর গ্রামে। তিনি সুরেশ চন্দ দাসের ছেলে।

চন্দনের পরিচিত নজরুল ইসলাম জানান, কুড়াতলি এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করে হেঁটে বাসায় ফিরছিলেন চন্দন। এ সময় ৩০০ ফিট রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি নিজেও অল্পের জন্য রক্ষা পান।

স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসেই চন্দনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬ উপলক্ষে ফাউন্ডেশনের দুটি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন স্টাফদের মেলায় আনা-নেওয়ার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি সকালে স্টাফদের নামিয়ে অফিসে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় খিলক্ষেত থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা